শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
No menu items!
Homeঅন্যান্যপ্রিয় আব্বার কাছে খোলা চিঠি

প্রিয় আব্বার কাছে খোলা চিঠি

প্রিয় আব্বা,

এইসব সামাজিকতা আর ভালো লাগে না। মানুষের সাথে তালমিলিয়ে হাসা, ঠোঁট মিলিয়ে কথা, এসব এখন খুব অসহ্য লাগে আব্বা।

পৃথিবীর কোনকিছুতেই আর স্বাদ পাইনা। কোন কিছুই আর ভালো লাগে না। সবাই যেন একটা করুনার হাত বুলিয়ে যায়। অথচ আমি তো এমন করুনায় বাঁচতে চাইনি আব্বা।

জানেন আব্বা, আপনি চলে যাওয়ার পর আমি আর আপনার ঘরমুখো হতে পারি না। আমার দম আটকে আসে। যেমন আপনি সারারাত ঘুমাতে পারতেন না। আপনার বুকের মধ্যে কষ্ট হতো। এখন আমার ওমন হয়। দমবন্ধ লাগে। আপনার কি এখনো শ্বাস নিতে কষ্ট হয় আব্বা? আপনি কি এখনো ইনহিলার ফুরিয়ে গেলে আমাকে খোঁজেন? আপনার ক্ষুধা পাই? মাঝ রাতে বেশি পিপাসা পেলে আপনি আর কাউকে পানি দিতে বলেন আব্বা? আপনি তো সব সময় সময় জানতে চাইতেন, আপনার ওখানে এখন সময় জানার মাধ্যম কি আব্বা? এখন আপনার সময় কাটে কেমন করে?

এসব অনেক প্রশ্ন আর না বলা উত্তরের নিচে প্রতি মুহূর্তে চাপা পড়ে মরে যায় আপনার সবুজ।

সে সব আপনি জানেন আব্বা?

পঁচিশ। অলক্ষণা জানুয়ারি। দুইহাজার ছাব্বিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments