মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
No menu items!
Homeঅন্যান্যকুষ্টিয়ায় ৪০জন ক্যান্সার জয়ীকে দেয়া হলো সংবর্ধনা

কুষ্টিয়ায় ৪০জন ক্যান্সার জয়ীকে দেয়া হলো সংবর্ধনা

কুষ্টিয়া অফিস

স্তন ক্যান্সার সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে কুষ্টিয়ায় ক্যান্সার জয়ীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড়ে রাজ হান্ডিগোস্ত রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মো. তৌছিফুর রহমান।

অনুষ্ঠানে ৪০ জন ক্যান্সার জয়ীকে সংবর্ধনা দেয়া হয়। পরে ক্যান্সার জয়ীদের নিয়ে কুইজের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেয়া হয়।

প্রধান আলোচক ডাক্তার মো. তৌছিফুর রহমান বলেন, ক্যান্সার কোন দুরারোগ্য ব্যধি নয়। চিকিৎসায় ক্যান্সার সম্পূর্ণ ভালো হয়। ক্যান্সার নিয়ে মানুষের ধুল ধারণা পরিবর্তন করতে হবে। সময়মতো চিকিৎসা নিলে ক্যান্সার নিরাময় করা সম্ভব। এ বিষয়ে আরও সচেতন হাওয়া তাগিদ দেন এই চিকিৎসক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments