কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষীপুর বিল আমলা মডেল মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ফল প্রকাশ অনুষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আসাফুদ্দৌলাহ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক ও লক্ষিপুর বিল আমলা মডেল মাদরাসার সভাপতি মো. রেজাউর রহমান।
লক্ষিপুর বিল আমলা মডেল মাদরাসার মুহতামিম
মাওলানা মো. ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক স্কুল শিক্ষক সাজেদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কাদের, মাওলানা সাইফুল ইসলাম শিপন প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে ফলাফল প্রদান করা হয়।


