শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
No menu items!
Homeজাতীয়কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে কী করতে হবে আইনে বলা আছে: প্রধানমন্ত্রী

মোরনিউজ ডেস্ক

দেশের বিদ্যমান বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্তি ছড়িয়ে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে সরকারপ্রধান এই হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, এই মুহূর্তে দেশের বহু মানুষ বিদ্যুৎ-জ্বালানির ক্ষেত্রে কষ্ট পাচ্ছে, আমরা সেটি অস্বীকার করছি না। যেহেতু বিএনপি জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার, সেজন্য বিএনপি এ বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তবে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কিছু সময়ের প্রয়োজন রয়েছে। কিন্তু বিএনপি এমনভাবেই কর্মপরিপরিকল্পনা গ্রহণ করছে যে, ভবিষ্যতে আবারও বিশ্বে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এবং সমস্যা তৈরি হলে যেন দেশের মানুষকে জ্বালানি সংকটে পড়তে না হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানির কারণে মানুষের সাময়িক এই ভোগান্তির জন্য দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন তিনি।

সরকারপ্রধান বলেন, স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যাগুলোর কারণে আজকে দেশ ও দেশের মানুষ কষ্ট ভোগ করছে। কিন্তু আমরা অজুহাত হিসেবে এটি বলতে চাই না, বরং অজুহাত না দিয়ে আমরা মানুষের কাছে বাস্তবতা তুলে ধরতে চাই। সেই সঙ্গে আমরা এমন পদক্ষেপ গ্রহণ করতে চাই যাতে দেশের মানুষকে ভবিষ্যতে এই সমস্যায় না পড়তে হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments