কুষ্টিয়া অফিস
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার পাহাড়পুর ফুটবল মাঠে
এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে ফুটবল আয়োজক স্থানীয় পাহাড়পুর স্বপ্নচারী যুব সমাজের সভাপতি মো. নাহিদ আলী, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মো. বুরহান ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল সাদ নূর ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তৌফিক ওমরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি আগামী শুক্রবারে স্থানীয় পাহাড়পুর ফুটবল মাঠে উদ্বোধন করা হবে বলে জানায় আয়োজক কমিটি। খেলায় প্রায় ৮টি দলের অংশ নেয়ার কথা রয়েছে।


