রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
No menu items!
Homeজাতীয়সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ

কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) পিবিজিএসআই স্কিমের আওতায় প্রাপ্ত অনুদানের অর্থ স্থানীয় পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার মো. তৌছিফুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শামীম আহমেদ খান।

এসময় অরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোছা. কামরুন নাহার, শিক্ষিকা মোছা. রেবেকা খাতুন, অভিভাবক সদস্য আবুল বাশার হ্যাপি প্রমুখ।

প্রসঙ্গত, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ২০জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments