মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
No menu items!
Homeজাতীয়ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

মোর নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন তিন জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ২৫০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৯১৯ জন।

সোমবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৮১৬ জন। বাকি ২ হাজার ২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments