কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ১টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের রায়পাড়া মন্দির প্রঙ্গনে এ গাভী বিতরণ করা হয়।
স্থানীয় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় সংস্থারটির সভাপতি কজেল শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন প্রমুখ।
এ সময়ে অতিথবৃন্দ ৬ জন দুঃস্থ নারীর মাঝে ছয়টি গরু বিতরণ করেন।


