কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ায় দুইদিনের অভিযানে অবৈধ নকল বিড়ি ও সিলডিনাফিল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) ব্যাটালিয়ন। যার সিজার মূল্য ৬লক্ষ ৬৯হাজার ২০০টাকা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার সদর উপজেলার বাইপাস সড়ক দিয়ে বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে “পঞ্চগড় হতে পাথরঘাটাগামী বিআরটিসি পরিবহনে তল্লাশী” চালিয়ে অবৈধ ৫ হাজার ৯৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করতে সক্ষম হয়।
এ ছাড়ারও শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৮/মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গরুড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং ৩৫০০ প্যাকেট পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়।


