কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে ‘চলো বদলাই’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার হরিতলা সার্বজনীন শিব মন্দিরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়। এ ছাড়ারও ব্লাড গ্রুপিং, ওজন, উচ্চতা, প্রেশার ও ডায়াবেটিক টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
এতে সংগঠনটির সভাপতি শেখ সোহেল আহমেদ শিমুল, সাধারণ সম্পাদক আর জে ইমন, প্রচার সম্পাদক মো, রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় আয়োজকরা জানান,অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে আমরা ফ্রী মেডিকেল ক্যাম্প করছি। এ রকম আয়োজন প্রত্যেকটি সমাজে করলে প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। তাই যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।


