রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
No menu items!
Homeঅন্যান্যঅমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

মোরনিউজ ডেস্ক

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাডেমির পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments