কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ার মিরপুরে চলো বদলাই নামে স্থানীয়
একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার খন্দকবাড়ীয়া কাচারী সার্বজনীন শিব মন্দিরে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
এ সময় আয়োজকরা জানান, এই মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিন, তবে মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে এটি পর্যায়ক্রমে করার আমাদের পরিকল্পনা রয়েছে। এ রকম আয়োজন উদ্যেগী হলে আরো বেশি প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। তাই যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীর ব্লাড গ্রুপিং, ওজন উচ্চতা প্রেশার ও ডায়াবেটিক টেস্টসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ ছাড়াও বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা এবং পুষ্টি বিষয়ে পরামর্শ দেয়া হয়।
এ সময় সংগঠনটির সভাপতি শেখ সোহেল আহামেদ শিমুল, সাধারণ সম্পাদক জে আর ইমন, কোষাধ্যক্ষ আকাশ আহামেদ রনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


