শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
No menu items!
Homeদেশজুড়েকুষ্টিয়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়ায় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়া অফিস

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ার মিরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আলায় ঐক্য পরিষদের মিরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খোকন আলী। এসময় আরও বক্তব্য রাখেন সাবু বিন ইসলাম, মো. জিয়াউর রহমান, মো. সাইফুল আলম প্রমুখ।

বক্তারা চলতি মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments